কিভাবে সফল হওয়া যায়
আজকের লেখাটা তাদের জন্য যারা এখনো সফল হওয়ার জন্য গুগল সার্চ করছেন কেবল তাদের জন্যই। ভাইরে আজ আপনার চারপাশে তাকালে আপনি দেখতে পাচ্ছেন আপনার সমবয়সী কিংবা আপনার বাসার পাশের ছোট ভাই, আপনার কলেজ বা স্কুল লাইফের দুই ব্যাচ নিচের এক ছোট ভাই কিংবা আপনার এক স্টুডেন্ট যাকে আপনি ইংরেজি কিংবা গনিত অথবা বাংলা পড়াইতেন সেই স্টুডেন্ট আজ ইঞ্জিনিয়ারিং পড়ছে অথবা ডাক্তারি অথবা বড় কোন চাকুরীতে যোগদান করছেন।আপনি শুধু শুনেই যাচ্ছেন কিন্তু আপনার চাকুরী হচ্ছেনা বা আপনি কোনো ওয়ে পাচ্ছেন না কিভাবে আগাবেন।ভাইরে এই ডিজিটাল যুগে আইসা আপনাকে কেউ হাত দিয়া খাওয়াইয়া যাবেনা আপনার হাত দিয়েই আপনাকে খেতে হবে।সেটা কিভাবে ভাবছেন! হ্যাঁ আপনিও বড় কিছু হতে পারেন। আপনার দ্বারাও সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব।ভাবছেন কিভাবে তাইনা।তার আগে ভাবুন কেনো আপনাকে দ্বারা সম্ভব না। শুধু সময়ের কাজ সময়ে করেননি বলে তাই আজ আপনি ব্যর্থ।তবে ব্যর্থতা বলতে কিছু নেই।শুধুমাত্র সময়ের কাজ গুলো সময়ে করলে আজ ওই দিনগুলো দেখা লাগতো না।দেখা লাগতো না আপনার জীবনের কলঙ্কিত দিনগুলো।আর শোনা লাগতো কানের কাছে ঘ্যান ঘ্যান যে আপনার অমুক ছোট ভাই ম্যাজিস্ট্রেট অমুক স্টুডেন্ট নামকরা ডাক্তার।হ্যা আপনিও একসময় নামকরা স্টুডেন্ট ছিলেন কিন্তু আপনি সময়ের কাজ সময়ে করেন নি। আপনি যদি তখন আপনার লক্ষ্যটা স্থির করে আগাইতেন তাহলে আজকের এই দিনের সম্মুখীন হওয়া লাগতো না। যাহোক কাজের কথায় আসি।এখন আপনি কোন পরিবেশে আছেন।আপনার বয়সই যে মানুষ গুলো আছে তারা কি কি কাজ করতে পারে কোন কোন প্রফেশনে যেতে পারে।আপনি তেমনই একটা স্থির করুন আর ভাবুন আপনাকে দিয়াও সব সম্ভব। এখন টার্গেট নেন এই প্রফেশনে গেলে আপনার কি কি করতে হবে কিভাবে আপনার ওই প্রফেশনে ঢুকতে হবে।মাথা থেকে সব কিছু বাদ দিয়ে আজই ঢুকে পরুন আপনার ক্যারিয়ার গঠনের সেই অপশনটায়।আপনি এতো দিন সময় দেননি জব সলুশনের সেই বই গুলোর পিছনে, আজই লেগে পরুন ওর পিছনে এবং ঠিক ঠিক বইগুলো পড়ুন।মনে রাখবেন একদিনেই সব জান্তা শমসের হওয়া যায়না।নিয়মিত কিছু দিন সময় দিন। ওই বইগুলো আপনাকে নিরাশ করবেনা।আপনি যে লেভেলের স্টুডেন্ট আপনি সেই লেভেলে আগাতে থাকুন।আপনি যদি আজ থেকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে যান।দৈনিক আট ঘন্টা সময় দিতে পারেন আমি কথা দিলাম আগামী দুই বছরে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারবেন ইনশাআল্লাহ ।মানুষ গাদ্দারি করলেও আপনার ওই বইগুলো গাদ্দারি করবে না।একবার শুরু করুন আর দেখুন।সবাই ভালো থাকুন।
Comments
Post a Comment